স্মার্ট আরজিবি ফেস মাস্ক তৈরি করবে রেজার

২৭ মার্চ, ২০২১ ০০:৪৫  
প্রযুক্তি কোম্পানি রেজার চলতি বছরের প্রথমদিকে অনুষ্ঠিত সিইএসে আরজিবি লাইটসমৃদ্ধ হাই-টেক ফেস মাস্ক উন্মোচন করেছিলো। প্রজেক্ট হাজেল নামের এই উদ্যোগটি এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বিশ্বব্যাপী মাস্কের চাহিদা বিবেচনায় উৎপাদনে যাবে রেজার। রেজারের প্রধান নির্বাহী কর্মকর্তা মিন-লিয়াং টান ইয়াহু ফিন্যান্সকে জানিয়েছেন, ইলেকট্রোনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি প্রজেক্ট হাজেল মাস্ককে বাস্তবায়নে রূপ দেয়ার পরিকল্পনা করেছে। তবে ঠিক কবে নাগাদ মাস্ক উৎপাদন শুরু হবে বা কবে নাগাদ বাজারে এই মাস্ক পাওয়া যাবে সেটি জানাননি তিনি। নিনজা-ব্লেড রানার ক্রসওভার মুভিতে যেমনটি দেখা গিয়েছিলো প্রজেক্ট হাজেল মাস্কটি দেখতে সেরকম। এতে থাকছে আরজিবি লাইটিং এবং স্বচ্ছ ফ্রন্ট কাভার, ফলে অন্যরা সহেজেই ব্যবহারকারীর মুখ দেখতে পারবেন। এতে রয়েছে বিল্ট-ইন মাইক্রোফোন ও স্পিকার, যার মাধ্যমে যখন কথা বলা হবে সেটি উচ্চস্বরে শোনা যাবে। শুধু প্রযুক্তি নয়, এন৯৫ মাস্কের মতোই কার্যকরী এই মাস্ক। এতে থাকছে ব্যাকটেরিয়াল ফিল্টারেশন ইফিসিয়েন্সি পডস যা ৯৫ শতাংশ এয়ারবোর্ন পার্টিকেল প্রতিরোধ করতে পারবে। এয়ারটাইট সিল তৈরি করতে রয়েছে অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ এবং কার্বণ নির্গমন ও পরিস্কার বাতাস প্রবেশের সুব্যবস্থা। ডিবিটেক/বিএমটি